• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রিক কৃষকরা তীব্র শ্রমিক সংকটের সম্মুখীন হচ্ছেন, যার ফলে ফসল কাটা হচ্ছে না, কারণ ফসল তোলার খরচ প্রায়শই সম্ভাব্য বিক্রয়লব্ধ আয়ের চেয়ে বেশি হয়ে যায় কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ আজকে গ্রিসে সারা দেশে ধর্মঘট চলছে রেল, সড়ক, নৌ অবরোধের আওতায় ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১.৫ কেজি গাঁজা ও ১০ পিস হুইস্কি উদ্ধার বালুখেকোদের বিরুদ্ধে ভোলায় কোস্ট গার্ডের অভিযানে, আটক- ৫ প্যারিসে ঢাকা বিভাগ প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ফ্রান্স’র অভিষেক অনুষ্ঠান প্রথম বিশ্বযুদ্ধের অবসানের ১০৮তম বার্ষিকীতে ফ্রান্সে জাতীয় স্মরণ অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রবাসী ফুটবল লীগ সিজন–২ বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রিসের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা “অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা”

কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ

The Economist24 Online News desk at the Athens office
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ।ফের ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা আবেদনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী পহেলা ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার।মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং দীর্ঘমেয়াদে অবস্থা নরত বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই দুই কেন্দ্রে ভিসা আবেদন সংক্রান্ত পরিষেবা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেসকে (এসজিজিএস)।

জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে বসবাসকারী ভারতীয় নাগরিকদের পাশাপাশি ওই রাজ্যগুলিতে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকরাও এই কেন্দ্রগুলির মাধ্যমে বাংলাদেশের ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট সংস্থাকে আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ করেছে বাংলাদেশ সরকার।

নতুন ব্যবস্থা অনুযায়ী, কলকাতার ভিসা আবেদন কেন্দ্রটি চালু হবে সল্টলেকের সেক্টর ফাইভে, সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, কলকাতা-৭০০০৯১ ঠিকানায়।

অন্যদিকে, শিলিগুড়ির কেন্দ্রটি চালু হবে সেভক রোডের সিটি মলের প্রথম তলায়, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১ ঠিকানায়।

বাংলাদেশ উপ-হাইকমিশনের তরফে সংশ্লিষ্ট পাঁচটি রাজ্যের ভিসা আবেদনকারীদের নতুন এই কেন্দ্রগুলির মাধ্যমে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল ‘ডিইউ ডিজিটাল’ নামে একটি বেসরকারি সংস্থা। কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে অবস্থিত ওই সংস্থার কেন্দ্রগুলির মাধ্যমে ভিসার আবেদনপত্র সংগ্রহ করা হতো। পরবর্তীতে সেগুলি পাঠিয়ে দেওয়া হতো কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে। সেখানে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হওয়ার পর আবেদনকারীরা সংশ্লিষ্ট সংস্থার কার্যালয় থেকে ভিসা-সহ পাসপোর্ট সংগ্রহ করতেন। তবে চলতি মাসের ৩০ নভেম্বর ওই সংস্থার পরিষেবার মেয়াদ শেষ হচ্ছে।

নতুন সংস্থার হাতে ভিসা আবেদন সংক্রান্ত পরিষেবার দায়িত্ব তুলে দেওয়ার এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Economist/25 November/ZI/india


আরো বিভন্ন ধরণের নিউজ