প্যারিসে ঢাকা বিভাগ প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ফ্রান্স’র অভিষেক অনুষ্ঠান।ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠে ওবারভিলিয়ে এলাকার বিডি হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুল হক বুলু। ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক ফারুক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা মানিক মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদ আলম ব্যাপারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিল্টন সরকার। এ সময় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব মাহবুবুল আলম রাঙা, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, ঢাকা ক্লাবের সভাপতি রানা রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।বক্তারা সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফ্রান্সে বসবাসরত ঢাকা বিভাগের প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বটি পরিচালনা করেন সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা তাওফিকা সাহেদ। এতে প্যারিসের জনপ্রিয় কণ্ঠশিল্পী মরিয়ম সুরমা, মিষ্টি বিশ্বাস ও রাজিব সংগীত পরিবেশন করেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা আনন্দে মেতে ওঠেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিডি ম্যুবলস, অর্পি ও এম এস ফুডের সৌজন্যে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ফ্রান্সে বসবাসরত ঢাকা বিভাগের প্রবাসী বাংলা দেশিদের ঐক্যবদ্ধ করা, তাঁদের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার লক্ষ্যেই এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীদের স্বার্থ ও কল্যাণে সংগঠনটি ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Economist/23N ovember/ZI/Paris