পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানে সাথে আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠক।বহুপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আবুধাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভ্যর্থনা জানান শেখ আবদুল্লাহ বিন জায়েদ।
বৈঠকে জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সহযোগিতা, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং সাম্প্রতিক ভূরাজনৈ তিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় শেখ আবদুল্লাহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আমিরাতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি এবং প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি, বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন।
Economist/28November/ZI/uae