• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশের পরিদর্শককে বরখাস্ত

তানজিল হোসেন, ন্যাশনাল ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশের পরিদর্শককে বরখাস্ত।গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে হাইকোর্ট এলাকায় ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পুলিশ পরিদর্শক মোঃ আরশাদ হোসেন। দৃশ্যটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় ছবিটি নিয়ে।গত রোববার (১৮ আগস্ট) ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান এর স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতদিন পর ডিএমপি মনে করছে, সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এরূপ অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সমন্ধে জনসম্মুখে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত।এই আরশাদ আলীর ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা গেছে, তিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা ও বটে।দলীয় কোটায় আওয়ামী লীগ নেতার আত্মীয় পরিচয় চাকুরী পেয়েছিলেন। চাকুরী পাওয়ার পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন। শাহবাগ এলাকায় তাকে দায়িত্ব দেওয়ার পর তিনি বেছে বেছে জামায়াত- শিবির এবং বিএনপির নেতাকর্মীদের ধরে মিথ্যা মামলা দিতেন। এ ছাড়াও আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন নিপীড়ন ও গ্রেফতার করার নানা রকম ভয় ভীতির ভূমিকা রাখেন এই আরশাদ।

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত- শিবির বলেও আখ্যায়িত করেছিলেন। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের শিবির বলে আখ্যা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।
bdnewseu/20August/ZI/Police


আরো বিভন্ন ধরণের নিউজ