• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গণসংহতি আন্দোলনের টাঙ্গাইল সদর উপজেলা কমিটি গঠন

তানজিল হোসেন ,দ্য ইকোনোমিস্ট ডেক্স
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

গণসংহতি আন্দোলনের টাঙ্গাইল সদর উপজেলা কমিটি গঠন।
অভ্যুত্থানের আকাঙ্খাকে ধারন করে জনগনের বৃহত্তর স্বার্থের পক্ষে আপোষহীন থাকার অঙ্গীকার। ২৮ ডিসেম্বর (শনিবার) টাঙ্গাইল জেলা কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভার মধ্য দিয়ে মোঃ মোফাখখারুল ইসলামকে আহবায়ক এবং ফারজানা জেসমিন’কে সদস্য সচিব করে ৪ টি সদস্য পদ শূন্য রেখে ১১ সদস্যের বিশিষ্ট গণসংহতি আন্দোলন টাঙ্গাইল সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য জুলহাস নাইন বাবু ও পেশাজীবি সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন বিপা।

উপজেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ:
তুষার আহমেদ, মৃদুল সরকার, মোঃ রাসেল, দিদার মাস্তুয়াল, ফাতেমা রহমান বীথি।

সভায় নেতৃবৃন্দরা বলেন- ‘২৪-এ হাজারো প্রাণের আত্মত্যাগ আমাদের সামনে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানের সুযোগ তৈরি করে দিয়েছে। একাত্তরের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতা আজ আর গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে। শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে।’

নেতৃবৃন্দরা আরও বলেন, ‘আমরা জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলে সত্যিকার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনকে সম্ভব করতে চাই। এই দেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্থ, দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে গণসংহতি আন্দোলন সংগঠিত জনগণের শক্তি, নতুন রাজনীতির দিশা। দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এবং টাংগাইল সদর অঞ্চলে জনগণের সাথে নিবিড় সংযোগ গড়ে তুলতে এই কমিটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

দায়িত্বপ্রাপ্ত আহবায়ক বলেন, টাঙ্গাইল সদরকে আমরা সবার জন্য নিরাপদ বাসযোগ্য নগরিতে পরিণত করার স্বপ্ন দেখি। আমরা মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ ও ৭১ থেকে ২৪-এ প্রত্যেক শহীদের আত্মত্যাগকে ধারন করে এগিয়ে যাবো। সুস্থ্য ধারার রাজনীতি চর্চার মধ্য দিয়ে অতীতের ন্যায় মানুষের পাশে থাকব। বৈষম্যহীন নগরী গড়ে তোলার সকল চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবেলা অব্যাহত রাখবো।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথি, অর্থ সম্পাদক আনিকা রহমান, প্রচার সম্পাদক তাওহীদা ইসলাম স্বপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা, সম্পাদক আবদুল্লাহ আল মুনিমসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমূখ।

Economist/29December/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ