• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আরিফুজ্জামান , মালয়েশিয়া
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত।মালয়েশিয়ায় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের আরাবেল্লা রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ আরিফুজ্জামান ও প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক, মোঃ আসাদুজ্জামান, মোঃ শরিফুল ইসলাম, সাংবাদিক বাপ্পী কুমার, বিল্লাল হোসেন, রশিদ আহমেদ মুকুল ও মহিলা সম্পাদিকা কনিকা ইসলাম।

অনুষ্ঠানে বেশ কিছু নতুন সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে অন্যতম কমিটির মধ্য থেকে যারা দেশে ফেরত চলে গেছেন সেই শূন্য পদগুলো পুরণ করা ও কমিটিকে নতুন করে গঠন কররে সমিতির এক্টিভিটি বাড়ানো এবং অসহায় প্রবাসীদের স্বার্থে সকলকে এগিয়ে এসে এক হয়ে কাজ করা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফিরোজ শেখ, মেহেদি হাসান, শান্তি চাকলাদার, মোঃ সুমন হোসেন, উজ্জল, আজিম হুসাইন, মো: সুমন হোসেন, জোসনা হোসেন, ফাতেমা খাতুন প্রমুখ।

উল্লেখ্য, বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতি মূলত প্রবাসে একটি অরাজনৈতিক সমিতি। মালয়েশিয়ায় অসহায় প্রবাসীদের বিপদে পাশে থাকা এবং তাদের সাহায্যে এগিয়ে আসায় প্রধান লক্ষ্য।

Economist/21January/ZI/Malysia


আরো বিভন্ন ধরণের নিউজ