• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে জুলাই অভ্যুত্থানে আহত ৭০জনকে আর্থিক সহায়তা প্রদান

বাধন রায় , ঝালকাঠি
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

ঝালকাঠিতে জুলাই অভ্যুত্থানে আহত ৭০জনকে আর্থিক সহায়তা প্রদান।ঝালকাঠিতে জুলাই অভ্যুত্থানে আহত ৭০জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার আহতদের প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেন।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন, ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও সিভিল সার্জন মো. হুমায়ুন কবির।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, বিপ্লব সফল করার চেয়ে বিপ্লবের পরে এর সুফল ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ। এ জন্য বিপ্লবীদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। বিপ্লবীদের মধ্যে যখন অনৈক্য দেখতে পাই তখন আমরাও আতঙ্কিত হই।

জুলাই বিপ্লব সফল না হলে আমরা এবং আপনারা কেউই আজ এই চেয়ারে বসতে পারতাম না। রাজনৈতিক দলগুলো যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে মাত্র ৩৬ দিনে আমাদের শিক্ষার্থীরা এই বিপ্লব সফল করে ইতিহাস রচনা করেছে।

Economist/10May/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ