বালুখেকোদের বিরুদ্ধে ভোলায় কোস্ট গার্ডের অভিযানে, আটক- ৫।ভোলার বোরহানউদ্দিনে অবৈ ধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজন বালু উত্তোলনকারীকে আটক করেছে কোস্ট গার্ড। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অদ্য সোমবার (১৬ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকাল ৭টার দিকে ভোলার বোরহানউদ্দিন থানাধীন দেউলা লঞ্চঘাট সংলগ্ন কাচারির চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ ৫ জনকে আটক করা হয়।
বাল্কহেড হাওলাদার ট্রেডার্সের মো. মিলন হাওলাদার (৪৯), মো. জামাল হাওলাদার (৪৫) ও মো. সাদ্দাম হাওলাদার (৩০); বাল্কহেড নিলয় বায়েজিদ-২-এর মো. সোহেল (২৬) এবং ড্রেজার নূর ট্রেডার্সের মো. মহিউদ্দিন (৪৭)।
পরবর্তীতে ভোলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলনকারীদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।এদিকে, জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, নদী তীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা বালুখেকোদের হাত থেকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আটক ব্যক্তিরা হলেন, হাওলাদার ট্রেডার্সের বাল্কহেড ১. মো. মিলন হাওলাদার (৪৯), পিতা—মৃত নুরু মুন্সী, গ্রাম—মুরাদিয়া, ডাকঘর—দুমকি, থানা—দুমকি, জেলা—পটুয়াখালী। ২. মো. জামাল হাওলাদার (৪৫), পিতা—মৃত রাজ্জাক হাওলাদার, গ্রাম—বাতশালা, ডাকঘর—বাতশালা, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল। ৩. মো. সাদ্দাম হাওলাদার (৩০), পিতা—বাদশা হাওলাদার, গ্রাম—বাতশালা, ডাকঘর—বাতশালা, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল। নিলয় বায়েজিদ-২ বাল্কহেড: ৪. মো. সোহেল (২৬), সাং—সাচরা, ৩ নম্বর ওয়ার্ড, দরুন বাজার, বোরহানউদ্দিন, ভোলা। নূর ট্রেডার্সের ড্রেজার: ৫. মো. মহিউদ্দিন (৪৭), পিতা—মো. শাহজাহান, ২ নম্বর ওয়ার্ড, চরফ্যাশন পৌরসভা, ভোলা।
Economist/23 November/ZI/bhola