সিডনিতে বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত।৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সং হতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএন পি) অস্ট্রেলিয়া-এর উদ্যোগে সিডনিতে এক আলো চনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সিডনির লাকেম্বাস্থ শাহী ডেরা-য় আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি অস্ট্রেলিয়ার নেতাকর্মী, সমর্থক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা লিয়াকত আলী স্বপন। সভা যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান এবং সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই দিন সিপাহী-জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেছিলেন।
তিনি আরও বলেন,
“৭ নভেম্বরের চেতনা দেশের স্বাধীন সত্তা রক্ষা এবং বাক্স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে চিরকাল অনুপ্রেরণা জোগাবে।”
প্রধান অতিথি প্রবাসে থেকেও দলের আদর্শ ধারণ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য বিএনপি অস্ট্রেলিয়ার নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূঁইয়া, সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, সিনিয়র সহ-সভাপতি একে এম ফজলুল হক শফিক, সহ-সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, ডা. আব্দুল ওহাব বকুল এবং অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিলের সভাপতি আলমগীর বাবু।
এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, এসএম খালেদ, ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, তাসলিমা কবির, সর্দার মামুন, নূর মোহাম্মদ মাসুম, মোহাম্মদ বাবুল খন্দকার, জাহিদ আবেদীন, আরিফুর রহমান, মাহমুদুল হক দুলাল, মোহাম্মদ সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের আলোচনায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Economist/9November/ZI/Australia