• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

মোহাম্মাদ ফিরোজ, সৌদি আরব
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০।বাংলাদেশের হজযাত্রীদের জন্য সুখবর। ২০২৭ সালের হজে আরও ৫ হাজার কোটা বাড়িয়েছে সৌদি আরব। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চূড়ান্ত হজ চুক্তি স্বাক্ষরের পর এ ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে ভবিষ্যতে আরও কোটা পাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌদি আরবের জেদ্দায় স্বাক্ষরিত হলো বাংলাদেশ ও সৌদি আরবের ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।

চুক্তির সবচেয়ে বড় অর্জন—বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজ কোটা বৃদ্ধি করেছে সৌদি আরব। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। এর আগে এই সংখ্যা ছিল ৭৮ হাজার ৫০০।

তবে হজযাত্রীর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে মক্কার মীনায় তাঁবুর ধারণক্ষমতা একটি বড় চ্যালেঞ্জ। দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি উঠে এলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেন, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হলে কিংবা কোটা বাতিল হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

এ সময় বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়েও আলোচনা করেন দুই দেশের মন্ত্রী। ধর্মমন্ত্রী সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নেতৃত্বের প্রশংসা করে হজ কোটা বৃদ্ধি এবং সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার। এখন বর্ধিত কোটা যথাযথভাবে কাজে লাগিয়ে হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন হজযাত্রা নিশ্চিত করাই সংশ্লিষ্টদের সামনে বড় চ্যালেঞ্জ।

Economist/10November/ZI/ksa


আরো বিভন্ন ধরণের নিউজ