সোমবার বিকেলে (৯ নভেম্বর) গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয়।

এরপর জাহাজ থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। হেলেনিক কোস্ট গার্ডের সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত একটি স্নিফার কুকুরের সহায়তায় ফেরিটিতে তল্লাশি অভিযান চালান।
ফেরিটি বিকেলে সাইরোস, পাতমোস, লেরোস, কোস এবং রোডস দ্বীপের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। এতে ৮৭৫ জন যাত্রী, ৯৮টি ব্যক্তিগত গাড়ি, দুটি ট্রাক, ১১০টি বাণিজ্যিক যানবাহন, একটি মিনিবাস এবং ৮৩ জন ক্রু সদস্য থাকার কথা ছিল।
Economist/10November/ZI/piraeus