• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

জাবেদ নুর শান্ত ক্রীড়া ডেক্স
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় ঘুমের মধ্যে বুধবার ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন ম্যারাডোনার মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়ে বলেছেন, আমাদের কিংবদন্তির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা, সবসময় আমাদের হৃদয়ে থাকবে।

ম্যারাডোনা নিজ দেশের ঘরোয়া লিগের দল জিমনেসিয়ার কোচের দায়িত্বে ছিলেন। ১৯৬০ সালে জন্ম নেয়া মহানায়কের ৬০তম জন্মদিন ছিল গত ৩০ অক্টোবর।

গত কিছুদিন ধরেই শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না ম্যারাডোনার। সুস্থভাবে বাঁচতে ছাড়তে হবে মদের নেশা, এভাবেই তার পরিবারকে হুঁশিয়ার করে দিয়েছিলেন চিকিৎসকরা। পরামর্শ মেনে সপ্তাহ দুই আগে পানাসক্তি ছাড়তে নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছিলেন তিনি।

আর্জেন্টাইন কিংবদন্তি নভেম্বরের প্রথম সপ্তাহে অ্যানেমিয়া ও ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে বুয়েন্স আয়ার্সের ইপেন্সা ক্লিনিকে ভর্তি হয়েছিল। পরে তাকে লা প্লাটার অলিভিওস ক্লিনিকে স্থানান্তর করে অস্ত্রোপচার করাতে হয়। ৮০ মিনিটের অস্ত্রোপচারে মস্তিষ্ক থেকে জমাটবাঁধা রক্ত অপসারণ করা হয়।

বিডিনিউজ ইউরোপ /২৫ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ