• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লন্ডনে ঋষি সুনাক-শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

লন্ডনে ঋষি সুনাক-শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক
ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিলো দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম বৈঠক। বিবিসি ও ভয়েস অফ আমেরিকা জানিয়েছে,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেবৈঠকের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য বড় অনুপ্রেরণা। লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ের মার্লবোরো হাউজ-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বলেন, “আমার স্ত্রী ও দুই মেয়ে আপনার ভক্ত।” ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিলো দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে অবস্থান করছেন।

সাক্ষাৎ শেষে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সাংবাদিকদের এবিষয়ে অবহিত করেন। সাইদা মুনা তাসনিম জানান, বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানান। অল্প বয়সে এশীয় ঐতিহ্যের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনা তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “তরুণরা কী করতে পারে, এর একটি দুর্দান্ত উদাহরণ আপনি।”

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন সুনাক। তিনি কোভিড-১৯ মহামারীর আগে ও পরে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার সাফল্যের পেছনের কারণ জানতে চান।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের কথা তুলে ধরে হাইকমিশনার জানান যে ঋষি সুনাক বলেছেন, “আমাদের সম্পর্ক খুব ভালো। আমাদের মধ্যে ৫০ বছরের চমৎকার সম্পর্ক রয়েছে; (ভবিষ্যতে) আরো ভালো হবে।” হাইকমিশনার আরও জানান, আগে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগে ছিলো সাহায্য ভিত্তিক। এখন বাংলাদেশের জিডিপির এক শতাংশ পরিমাণও, সাহায্য থেকে আসে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চান বলে উল্লেখ করেন তিনি।

হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ব্রিটিশ কোম্পানিগুলোর বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করা উচিত।”রাজা তৃতীয় চালর্স-এর রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যুক্তরাজ্যে এসেছেন। এর মধ্যে ঋষি সুনাক মাত্র সাতটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম।

পরে কমনওয়েলথভুক্ত দেশগুলোর দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানদের সঙ্গে রাজা তৃতীয় চার্লসের মতবিনিময় শেষে ফটোসেশন ও নৈশভোজে অংশ নেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ