• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ হওয়া ৪ বাংলাদেশীদের হাইকমিশনে স্থান্তর করবে

শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা
আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ হওয়া ৪ বাংলাদেশদের হাইকমিশনে স্থান্তর করবে।
দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশ থেকে নিখোঁজ হওয়া চার বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। তাদেরকে বাংলাদেশ হাইকমিশনার বা হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত যে কোনো কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। গত ২৮ আগস্ট থেকে ওই চার বাংলাদেশি নিখোঁজ রয়েছে।

নিখোঁজ চার বাংলাদেশি নাগরিকদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিখোঁজ পলাশ, ফরহাদ, রাসেল ও মহসিন নিরাপদে আছেন। তারা নিখোঁজ হওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তত্তাবধানে দক্ষিণ আফ্রিকার যেকোনো কারাগারে কিংবা আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তবে কোন আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন- এ ব্যাপারে তারা কিছুই বলতে পারেনি।
তবে চার বাংলাদেশি নাগরিক নিখোঁজ হওয়ার পর যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজ ৪ বাংলাদেশিকে তাদের কোনো আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবেনা। আইনি জটিলতা থাকার কারণে একমাত্র বাংলাদেশ হাইকমিশনার বা হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত যে কোনো কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করা হবে।
নিখোঁজ চার বাংলাদেশি নাগরিকের আত্মীয় স্বজনরা তাদের স্বজনদের ফিরে পেতে বাংলাদেশ হাইকমিশনার নুর-ই হেলান সাইফুর রহমানের সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, গত তিন মাস ধরে নিখোঁজ চার বাংলাদেশিকে উদ্ধারের নামে অনেক স্বঘোষিত নেতা নিখোঁজ হওয়া বাংলাদেশিদের পরিবারের কাছে থেকে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে।
সূত্র -যুগান্তর
বিডিনিউজ ইউরোপ/২ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ