• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান করলেন সাবেক সামরিক কর্মকর্তা ২৫ জন

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান করলেন সাবেক সামরিক কর্মকর্তা ২৫ জন।বিএনপিতে যোগ দিলেন সেনা, নৌ ও বিমানবাহিনীর ২৫ জন সাবেক কর্মকর্তা। রোববার বিকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেন তারা। এসময় লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিতে যোগ দেয়া কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীর ১৯ জন ও নৌবাহিনীর দুজন এবং বিমানবাহিনীর ৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।

তারা হলেন- সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর কমান্ডো, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) খান শোয়েব আমানউল্লাহ, লে. (অব.) ইমরান, নৌবাহিনীর রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও কমান্ডার (অব.) মোস্তফা সহিদ, বিমান বাহিনীর এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আজম, মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর, মেজর (অব.) নুর, ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) হারুনুর রশিদ প্রমুখ।

বিডিনিউজ ইউরোপ/১০সেপ্টেম্বর/জই/বিএনপি


আরো বিভন্ন ধরণের নিউজ