• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যেকোনো মূল্যে নির্বাচন করতে হবে, দ্রুতই তফসিল ঘোষণা – সিইসি

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

যেকোনো মূল্যে নির্বাচন করতে হবে, দ্রুতই তফসিল ঘোষণা – সিইসি।দেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে। দ্রুত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।বৃহস্পতিবার (৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। দ্রুত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। হাবিবুল আউয়াল বলেন, আমরা এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। ওনার (রাষ্ট্রপতি) সঙ্গে আজকে আলাপ-আলোচনা করে গেলাম। পরে কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেবো।

সিইসি বলেন, যথাসময়ে নির্বাচন হবে। যে কোনো মূল্যে ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয়, সে সহায়তা চেয়েছি। রাজনৈতিক সংকট নিয়ে কোনো কথা হয়নি। আমরা শুধু বলেছি যে শান্তিপূর্ণ পরিবেশে যেন নির্বাচন হয়।

bdnewseu/10thNovember/ZI/CEC


আরো বিভন্ন ধরণের নিউজ