• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবিতে অভিবাসনপ্রত্যাশী নিহত ২

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবিতে নিহত ২ অভিবাসনপ্রত্যাশী।ফ্রান্সের উত্তরের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে গিয়েমারা গেছেন দুই অভিবাসনপ্রত্যাশী।বুধবার (২২ নভেম্বর) ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যম লা ভোয়া দ্যু নর্দ জানিয়েছে, বুধবার উত্তর ফ্রান্সের বুলন সুর মের এবং ইকুইয়েন সৈকত থেকে ইংলিংশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমানোর চেষ্টায় প্রাণ হারিয়েছেন দুই অভিবাসী৷ এই দুর্ঘটনার পর পাস-দ্যো-কালে উপকূলের বিভিন্ন স্থান থেকে ৯০ অভিবাসীকে উদ্ধার করে উপকূলে ফিরিয়ে এনেছে ফরাসি কর্তৃপক্ষ৷

তাছাড়াও আরও পাশাপাশি তিনটি উদ্ধার অভিযানে সমুদ্র থেকে ফিরিয়ে আনা হয়েছে প্রায় শতাধিক অভিবাসীকে৷ বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে স্থানীয় মারিতিম প্রেফেকচুর দ্যো লা মনঁশ৷

ফরাসী সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বুধবার সকালে
ফ্রান্সের ইকুইয়েন উপকূল থেকে নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে অন্তত ৬০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা যুক্তরাজ্যের দিকে যাত্রা শুরু করে৷ ধারণ ক্ষমতার বেশি যাত্রী হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যায়ে সাগরে ডুবে যায় নৌকাটি৷

খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় আঞ্চলিক অপারেশনাল সার্ভেইল্যান্স অ্যান্ড রেসকিউ সেন্টার (ক্রস)৷ ফরাসি জরুরি পরিষেবা উদ্ধারে বিলম্ব না করলেও অভিবাসীদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারীকে বাঁচানো সম্ভব হয়নি৷

জীবিতদের সঙ্গে নিহত দুই জনের মরদেহও বুলোন অঞ্চলে ফিরিয়ে আনা হয়৷ জীবিত ফেরাদের মধ্যে দুই জন সন্তানসম্ভবা নারী এবং একটি সাত বছর বয়সি শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে৷ বাকিদের ফরাসি সীমান্ত পুলিশ এবং স্থানীয় নাগরিক সুরক্ষা দপ্তরের কাছে হস্তান্তর করা হয়৷ পরে সেখান থেকে তাদের স্থানীয় একটি অভিবাসী সহায়তা কেন্দ্রে রাখা হয়েছে৷

এছাড়াও বুধবারের সব উদ্ধার অভিযানে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছিল৷ অগ্নিনির্বাপক দল, পুলিশ, নাগরিক সুরক্ষা দপ্তর, ফরাসি নৌবাহিনীর নরমান্দি শাখার পাশাপাপশি রাখা হয়েছিল জরুরি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার৷

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশসহ ভারত ও আলবেনিয়ার অনেক নাগরিক উত্তর ফ্রান্স উপকূল থেকে অনিয়মিত পথে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করেন৷ ফলে এ অঞ্চলে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ফরাসি সরকার৷ এখানে অস্থায়ী ক্যাম্প তৈরি নিষিদ্ধের পাশাপাশি অস্থায়ী শিবির উচ্ছেদে নিয়মিত অভিযান চালায় কর্তৃপক্ষ৷

বিডিনিউজইউরোপ/২৪নভেম্বর/জই/ফ্রান্স


আরো বিভন্ন ধরণের নিউজ