• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশের রিজার্ভ নিয়ে আইএমএফ যা বলছেন

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশের রিজার্ভ নিয়ে আইএমএফ যা বলছেন শিগগিরই বাংলাদেশের রিজার্ভ বাড়তে শুরু করবে বলে আশা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসাথে মূল্যস্ফীতির হারও কমে আসবে বলে পূর্বাভাস সংস্থাটির।আইএমএফ বলছে, জিডিপির প্রবৃদ্ধির হার ৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
এছাড়া, অর্থনীতি পুনরুদ্ধারে তিনটি পরামর্শ দিয়েছে আইএমএফ। এগুলো হলো-মুদ্রানীতিকে আরও কঠোর ও সংস্কার করা, ডলারের বিপরীতে টাকার বিনিময় হারকে আরও নমনীয় করা এবং নিরপেক্ষ রাজস্ব নীতি অনুসরণ করা। 

ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব অনুমোদনের পর এই সুপারিশ করে সংস্থাটির নির্বাহী পরিষদ।আইএমএফ বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশের অর্থনীতি। তবে, আমদানিতে কঠোরতা আরোপ করায় আমদানি ব্যয় কমার পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানি আয় কিছুটা হলেও বাড়তে শুরু করেছে। এতে কমেছে চলতি হিসাবের ঘাটতি।

সূত্র -রয়টার্স

bdnewseu/15thDecember/ZI/IMF


আরো বিভন্ন ধরণের নিউজ