• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আমিরাতে বিগ টিকিটের ড্র’তে বাংলাদেশি ড্রাইভার জিতেছে ১মিলিয়ন দিরহাম

অনলাইন ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

আমিরাতে বিগ টিকিটের ড্র’তে বাংলাদেশি ড্রাইভার জিতেছে ১মিলিয়ন দিরহাম। আবুধাবি ভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রতে রাস আল খাইমাহ-এর একজন বাংলাদেশী ড্রাইভার ১ মিলিয়ন দিরহাম জিতেছে।১ দিরহাম মূল্যের আজকের ক্যারেন্সি মতে ২৯.৮৫ টাকা হিসেবে প্রায় ২ কোটি ৯৮ লক্ষ ৫০ হাজার টাকা পাবেন।মোহাম্মদের বয়স ৫৬ বছর, যিনি একজন ব্যক্তিগত ড্রাইভার হিসাবে আমিরাতের রাসআল খাইমাহ তে কাজ করেন, তার বন্ধুদের কাছ থেকে এটি শুনে এক বছর ধরে বিগ টিকেট কিনছেন।

মোহাম্মদ বলেছেন “আমরা ১৯ জনের একটি দল, আমরা এখন এক বছর ধরে প্রতি মাসে বিগ টিকেট কিনছি। এই তৃতীয়বার আমার নামে টিকিট কেনা। আমরা বিশেষ অফার দিয়ে চারটি টিকিট কিনেছিলাম ‘দুটি কিনুন, দুটি বিনামূল্যে পান।’ আমি দুটি টিকিট বেছে নিয়েছিলাম এবং আমার বন্ধুরা বাকী দুটি বেছে নিয়েছিলেন। বিজয়ী টিকিট আমার দ্বারা নির্বাচিত হয়েছে। আমাদের জয়ের জন্য আমি খুবই খুশি।” বলে তিনি আরব গালফ কে জানিয়েছেন।

পুরষ্কারের প্রাপ্ত অর্থ নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মোহাম্মদ বলেন: ‘‘আমি এখনও জানি না। আমি আমার পুরষ্কারটি আমার বন্ধুদের সাথে ভাগ করব এবং আমার নগদ অংশ দিয়ে আমি আমার সন্তানদের জন্য বাংলাদেশে একটি নতুন বাড়ি কিনতে পারি বলে তিনি মনোভাব পোষণ করেছেন।
সূত্র -আরব গালফ নিউজ
bdnewseu/20thDecember/ZI/UAE


আরো বিভন্ন ধরণের নিউজ