• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইংল্যান্ডে বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের আনার ওপর বিধিনিষেধ জারি

ইংল্যান্ড থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

বৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের আনার ওপর যে বিধিনিষেধ জারি করেছিল যুক্তরাজ্যের সরকার, তা গত ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।১ জানুয়ারি ইস্যু করা সেই বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ‘যুক্তরাজ্যে আগত বিদেশি শিক্ষার্থীদের মধ্যে নিজেদের পরিবারের সদস্যদের এ দেশে আনার যে অন্যায্য প্রবণতা পরিলক্ষিত হচ্ছিল, তা বন্ধে সরকারের গৃহীত নীতির বাস্তবায়ন শুরু হয়েছে ৩ জানুয়ারি ২০২৪ থেকে।’

আমরা আশা করছি, সরকারি নীতি বাস্তবায়নের এই প্রক্রিয়া অব্যাহত থাকলে এ বছর আমরা অন্তত ৩ লাখ মানুষ, যারা স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাজ্যে আসার পরিকল্পনা নিয়েছিলেন— তাদের ঠেকাতে পারব।’ প্রসঙ্গত, যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গ্র্যাজুয়েশন বা স্নাতক কোর্সে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিজেদের পরিবারের সদস্যদের দেশটিতে অনুমতি ছিল; কিন্তু এই অনুমতির সুযোগ নিয়ে ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটতে থাকে দেশটিতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতি বছর গড়ে ১ লাখ ৪০ হাজার অভিবাসীর আগমন ঘটে। এই অভিবাসীদের একটি বড় অংশই আসেন দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্য পরিচয়ের ভিত্তিতে। ২০২৩ সালে রেকর্ড ৭ লাখ ভিসা ইস্যু করেছে যুক্তরাজ্যের সরকার, এসব ভিসার মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৭৮৮টি ভিসা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের, যা ২০১৯ সালের সংখ্যায় প্রায় ৯ গুণ।

bdnewseu/5thJanuary/ZI/uk


আরো বিভন্ন ধরণের নিউজ