• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফ্রান্স,গ্রিস, সাইপ্রাস অর্ধশতাধিক বাংলাদেশীকে ডিপোর্ট করেছেন

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

ফ্রান্স,গ্রিস ও সাইপ্রাস অর্ধশতাধিক বাংলাদেশীকে ডিপোর্ট করেছেন।কেউ উন্নত জীবনের আশায় কাজ করতে আবার কেউ উচ্চশিক্ষা নিতে বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের  ফ্রান্সে ,গ্রিস ও সাইপ্রাস। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের ৫১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।শুক্রবার সকালে সাইপ্রাস এন০৫০৯১ (নর্স এয়ার) এর একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। জি টু জি প্রোগ্রামের আওতায় তারা দেশে ফিরেছেন।

ফেরত আসাদের মধ্যে রয়েছেন সাইপ্রাস থেকে ১৬ জন, গ্রিস থেকে ১৪ এবং ফ্রান্স থেকে ২১ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে তাদের ৫০ ইউরো (৬০০০ টাকা) দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে গত ১৮ জানুয়ারি আইওএম’র সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন পাচারের শিকার ১৩১ বাংলাদেশি। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এপিবিএন’র পুলিশ সুপার (মানবপাচার সেল) একেএম আক্তারুজ্জামান যুগান্তরকে বলেন, মানবপাচার ঠেকাতে এপিবিএন’র নবগঠিত টিআইপি সেল এবং বিমানবন্দর ইউনিট সম্মিলিতভাবে তাদের গ্রহণ করে। ফেরত আসাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি সহায়তা দেওয়া হবে।

এপিবিএন সূত্র বলছে, সাইপ্রাস থেকে ফেরত আসাদের বেশিরভাগই শিক্ষার্থী। তারা জানিয়েছেন, কাগজপত্র ঠিক মতো ম্যানেজ করতে না পারায় ফেরত আসতে বাধ্য হয়েছেন তারা। এ ছাড়া ফ্রান্স ও গ্রিস থেকে ফেরত আসারা জানিয়েছেন, তারা দীর্ঘ দিন ধরেই সেখানে ছিলেন। কিছু কাগজের ঘাটতি ছিল তাদের। ফলে জোর করেই সে দেশের সরকার তাদের ফেরত পাঠিয়েছে। তারা আরো বলেন ফ্রান্স ও গ্রিস মানবতার যেসব লেবাস পরে রয়েছে প্রকৃত অর্থে তারা অসাধারণ অমানবিক ও রেসিস্ট এসবের ফলস্বরূপ আমাদেরকে ফেরত পাঠিয়েছে।

bdnewseu/28January/ZI/Europe


আরো বিভন্ন ধরণের নিউজ