• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ নোয়াখালীর যুবক খুন

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ ( আফ্রিকা)
আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪

দক্ষিণ আফ্রিকায় এবার সন্ত্রাসীদের নির্মম গুলিতে অন্তসঃসত্বা স্ত্রীসহ প্রাণ হারিয়েছেন প্রবাসী ব্যবসায়ী মহিন উদ্দিন। রোববার (৩ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের জু-লিস স্ট্রিটে এই ঘটনা ঘটে।এই ঘটনায় দম্পতির সাথে থাকা দুই শিশু সন্তান প্রাণে বেঁচে যায়। মহিনের স্বজনরা জানান, রোববার বন্ধের দিন থাকায় মহিন সপরিবারে ঘুরতে বের হন। ঘুরাফেরা শেষে রাত সাড়ে ৯টা নাগাদ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের গেটে আগে থেকে ওৎ পেতে থাকা এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী মহিনকে গুলি করে। এ সময় মহিনের স্ত্রী তাকে জড়িয়ে ধরলে ওই সন্ত্রাসী তাকেও গুলি করে। এতে ঘটনাস্থলে দুজনে প্রাণ হারান। এ সময় তাদের ৫ এবং ৩ বছরের দুই কন্যা সন্তান ছিল। তারা প্রাণে বেঁচে যায়। নিহত মহিনের স্ত্রী অন্তঃসত্বা ছিলেন।

আগামীকাল ৫ মার্চ তার সন্তান ডেলিভারির তারিখ ছিল। এমন ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসীরা বলছেন, এইটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এই ঘটনার সাথে ডাকাতির কোনো সম্পর্ক নেই। তাদের দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।

bdnewseu/4March/ZI/SAfrica


আরো বিভন্ন ধরণের নিউজ