• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মধ্য আফ্রিকার বাঙ্গুইয়ে একটি নৌকাডুবিতে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

মধ্য আফ্রিকার বাঙ্গুইয়ে একটি নৌকাডুবিতে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ধারনক্ষমতার চেয়েও বেশি লোক ওঠায় মকো নদীতে শুক্রবার নৌকাটি ডুবে যায়। বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান থমাস দিজিমাসে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিনহুয়ার।প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিরা একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নৌকায় করে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। রেডিও গুইরাকে থমাস দিজিমাসে বলেন, আমরা ৫৮ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে পানির নিচে আরো কতজন রয়েছেন সে সংখ্যা আমরা এখনো নিশ্চিত নই।

প্রত্যক্ষদর্শী ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিও থেকে দেখা যায়, তিনশ’রও বেশি মানুষ ওঠাতে নৌকাটিতে আর জায়গা অবশিষ্ট ছিল না। অনেকে বসারও সুযোগ পায়নি, অধিকাংশই দাঁড়িয়ে ছিল।অতিরিক্ত যাত্রী নিয়ে এটি মোকো নদীতে ডুবে গেছে বলে জানা যায়।

bdnewseu/22April/ZI/africa


আরো বিভন্ন ধরণের নিউজ