• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাহারা মরুভূমির ধূলিকানায় এথেন্সের আকাশ কমলা রঙে সেজে

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স (ইউরোপ) গ্রিস
আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সাহারা মরুভূমির ধূলিকানায় এথেন্সের আকাশ কমলা রঙে সেজে।গ্রিসের আকাশে কমলা রঙের ছড়াছড়ি সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধূলিকণায় গ্রিসের রাজধানী এথেন্স ও অন্যান্য শহর ঢেকে গেছে। এর ফলে কমলা রঙে রূপ নেয় গ্রিসের আকাশ। মনে হচ্ছে কমলা রঙের মেঘ নেমে এসেছে গ্রিসজুড়ে।গ্রিসের কর্মকর্তারা বলছেন, ২০১৮ সালের পর গ্রিসে আঘাত হানা সাহারা মরুভূমির ধূলিঝড় আঘাত হানার পর এটিই সবচেয়ে ভয়াবহ।গত মাসের শেষদিকে ও চলতি এপ্রিলের শুরুতে গ্রিসের আকাশ একই রকম কমলা রঙে ছেয়ে গিয়েছিল, যা সুইজারল্যান্ড এবং দক্ষিণ ফ্রান্সের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছিল।এই ধূলিঝড়ের কারণে দেশটির অনেক এলাকায় বায়ুর মান খারাপ হয়েছে। আজ সকালে ধুলার কারণে গ্রিসের এথেন্সের অন্যতম পর্যটন এলাকার ঐতিহাসিক স্থাপনা অ্যাক্রোপলিস দেখা যাচ্ছিল না। এই মেঘ এথেন্সের উত্তরে থেসালোনিকি শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।এমন পরিস্থিতিতে ধুলার মেঘ পরিষ্কার না হওয়া পর্যন্ত যাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা আছে তাদের বাইরে সময় কাটানো ও শারীরিক ব্যায়াম এড়িয়ে চলতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিরোধমূলক মাস্ক পরতে বলা হয়েছে।

এই ধূলিঝড়ের কারণে দেশটির অনেক এলাকায় বায়ুর মান খারাপ হয়েছে। আজ সকালে ধুলার কারণে গ্রিসের এথেন্সের অন্যতম পর্যটন এলাকার ঐতিহাসিক স্থাপনা অ্যাক্রোপলিস দেখা যাচ্ছিল না। এই মেঘ এথেন্সের উত্তরে থেসালোনিকি শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।এমন পরিস্থিতিতে ধুলার মেঘ পরিষ্কার না হওয়া পর্যন্ত যাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা আছে তাদের বাইরে সময় কাটানো ও শারীরিক ব্যায়াম এড়িয়ে চলতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিরোধমূলক মাস্ক পরতে বলা হয়েছে।

প্রতিবছর সাহারা মরুভূমি থেকে ৬ থেকে ২০ কোটি টন খনিজ ধূলিকণা নির্গত হয়। বেশির ভাগ ধূলিকণা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। কিছু কিছু ছোট কণা বহুদূর, কখনো কখনো ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ে।আবহাওয়াবিদ কোস্টাস লাগোভার্দোস একটি আবহাওয়া কেন্দ্র থেকে এথেন্সের দৃশ্যটিকে মঙ্গল গ্রহের সঙ্গে তুলনা করেছেন।
খবর দ্য গার্ডিয়ানের।
bdnewseu/24April/ZI/Greece

 


আরো বিভন্ন ধরণের নিউজ