• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ক্রিকেটার রুবেলের শো রুম উদ্বোধন করলেন সাকিব

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪

ক্রিকেটার রুবেলের শো রুম উদ্বোধন করলেন সাকিব।দুজনেই একসাথে খেলেছেন বাংলাদেশের হয়ে। একজন অলরাউন্ড নৈপুন্যে দেশকে জিতিয়েছেন অনেক ম্যাচ, আরেকজন আগুনে গোলা নিক্ষেপে তছনছ করেছেন প্রতিপক্ষের ব্যাটারদের। সেই সাকিব আল হাসান আর রুবেলের সৌহার্দ্য কেবলমাত্র মাঠেই নয়, তাদের সম্পর্ক আর বন্ধুত্ব এর বাইরেও বিস্তৃত। শনিবার (৪ মে) রুবেলের বাইক শো রুমের উদ্বোধনে দেখা গেলো সাকিবকে।

জনপ্রিয় মোটরবাইক ব্র্যান্ড ইয়াহামার ডিলার শো রুম নিয়েছেন রুবেল।সেখানে আরও উপস্থিত ছিলেন দেশের ঘরোয়া ক্রিকেটের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার। রুবেলের এই শো রুমের অবস্থান রাজধানীর বারিধারার ১০০ ফিটে।

সাকিবের উপস্থিত থাকার কথা আগেই গণমাধ্যমে জানিয়েছিলেন রুবেল। শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় সেখানে এসে পৌঁছান সাকিব। এর আগে সেখানে এসে উপস্থিত হন নুরুল হাসান সোহান ও সাব্বির রহমান। পরবর্তীতে উদ্বোধনের সময় সেখানে যুক্ত হন কোচ সালাউদ্দিন, ক্রিকেটার হাসান মাহমুদ, শফিউল ইসলাম ও ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব হোসেন।

উল্লেখ্য, এক সময় লাল-সবুজ জার্সিতে দুর্দান্ত সময় পার করা পেসার রুবেল বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন। অবশ্য নিয়মিত খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। এবার ক্রিকেটের বাইরে নতুন এক পরিচয়ে হাজির হলেন তিনি।

bdnewseu/5May/ZI/Rubel


আরো বিভন্ন ধরণের নিউজ