• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টাইটানিকের ক্যাপ্টেন বার্নার্ড হিল মারা গেছেন

bdneu International desk
আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪

টাইটানিকের ক্যাপ্টেন বার্নার্ড হিল মারা গেছেন।অস্কারজয়ী চলচ্চিত্র টাইটানিক’র ক্যাপ্টেন স্মিথ চরিত্রে অভিনয় করা বার্নার্ড হিল আর নেই। রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে মৃত্যু হয় ব্রিটিশ এই তারকার।

মৃত্যুর সময় পাশে ছিলেন তার সঙ্গী অ্যালিসন ও ছেলে গ্র্যাব্রিয়েল। ৭০ ও ৮০’র দশকে ব্রিটিশ অনেক জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন বার্নার্ড। তার বিখ্যাত কাজগুলোর অন্যতম হলো, দ্য স্করপিয়ন কিং, গান্ধি, শার্লি ভ্যালেন্টাইন।

তবে সবচেয়ে আলোচিত লর্ড অব দ্য রিংসের কিং থিওডেন চরিত্রটি। বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা টাইটানিক ছবির ক্যাপ্টেন স্মিথ চরিত্রটি আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। ((সবশেষ কাজ বিবিসি প্রযোজিত টিভি সিরিজ ‘দ্য রেসপন্ডার’। যার সম্প্রচার শুরু হয় রোববার তার মৃত্যুর দিনেই। )) বার্নার্ড হিলের মৃত্যুতে শোকাহত হলিউড।

source-Jamunatv

bdnewseu/11May/ZI/titanic


আরো বিভন্ন ধরণের নিউজ