• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো টাইগাররা

bdnewseu online sports news desk
আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রের কাছে দুই ম্যাচে লজ্জাজনক হারের পর হোয়াইটওয়াশ বাচানোর ম্যাচে ১০ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার (২৫ মে) স্বাগতিকদের দেয়া ১০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫০ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় সফরকারীরা। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম ১০ উইকেটের জয়। ম্যাচ জিতলেও যুক্তরাষ্ট্র সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ৪ ওভার বল করে মাত্র ১০ রানে ৬ উইকেট নেন এই পেসার। ৯৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই মোস্তাফিজের সেরা বোলিং ফিগার ।

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।ব্যাটিংয়ে নেমে ৪.৫ ওভারে ৪৬ রান তুলেন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর ও অ্যান্ড্রিস গাউস।

দলকে সাকিবের ব্রেক-থ্রু এনে দেন সাকিব আল হাসান। পরে যুক্তরাষ্ট্রের ব্যাটারদের আটকে রাখে বাংলাদেশের অন্য বোলাররা। ১৪ রানের ব্যবধানে পরের ৪ উইকেট নেন মুস্তাফিজ, রিশাদ ও তানজিম। ৪৬ রানের সূচনার করলেও পরে ৬০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যুক্তরাষ্ট্র।

১৮তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের বড় সংগ্রহের সম্ভাবনা শেষ করেন মুস্তাফিজ। শ্যাডলিকে ১২ রানে এবং অ্যান্ডারসনকে ১৮ রানে বোল্ড করেন তিনি।

ইনিংসের শেষ ওভারে তিনি আরও ২ উইকেট শিকার করলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

bdnewseu/25May/ZI/sports


আরো বিভন্ন ধরণের নিউজ