• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পূর্ব আটিকার দাবানল আংশিক নিয়ন্ত্রণে আনা হয়েছে

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

পূর্ব আটিকার দাবানল আংশিক নিয়ন্ত্রণে আনা হয়েছে। গ্রিসে গ্রীষ্মকাল শুরু হলেই দাবানল মোকাবেলায় গ্রিকদের খুবই বেগ পেতে হয় প্রতিবছর। গ্রিসে চলতি সপ্তাহে সামান্য গরম বেড়েছে এতেই দাবানলে জ্বলছে এথেন্সের নিকটবর্তী স্থানে। বিগত বছরগুলোতে দাবানল সৃষ্টিতে বেশ কিছু লোককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করলেও এই কৃত্রিম সৃষ্ট দাবানল নিয়ন্ত্রণে প্রতিবছর গ্রিক সরকারকে দারুণ লোকসান গুনতে হয়।

অগ্নিনির্বাপক কর্মীরা বুধবার পূর্ব আটিকার ভারিম্পোম্পি এলাকায় একটি দাবানল আংশিক নিয়ন্ত্রণে নিয়ে এনেছে বলে স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে।এই দাবানল মোকাবেলায় বুধবারদুপুর ২:১০ মিনিটের দিকে একটি জনবসতি এলাকার কাছে আগুন লাগে। প্রায় ৩০টি দমকলকর্মী, ১০টি ফায়ার ট্রাক, ২টি অগ্নিনির্বাপক বিমান এবং ২টি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

স্থানীয় স্বেচ্ছাসেবকরাও আগুন নেভানোর প্রচেষ্টায় যথেষ্ট অবদান রাখছেন বলে ফায়ার সার্ভিসের কর্মীরা এমনটি জানিয়েছেন। সূত্র -কাতিমিরিনি

bdnewseu/6June/ZI/Athens


আরো বিভন্ন ধরণের নিউজ