• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অভিযুক্ত ইরানের ভিন্নমতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জামকে শনিবার ফাঁসি দেওয়া হয়েছে

কামরুজ্জামান ডালিম ভূইয়া ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ২০১৭ সালে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন সহিংসতার জন্য

অভিযুক্ত ইরানের ভিন্নমতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জামকে শনিবার ফাঁসি দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইরান জানিয়েছে সুপ্রিম কোর্ট জামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। রুহুল্লাহ জাম ২০১৯ সালে ফ্রান্সে গ্রেফতার হন। তাঁর আমাদনিউজ ফিডের দশ লক্ষেরও বেশি অনুসারী ছিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে “প্রতিবিপ্লবী আমাদনিউজ নেটওয়ার্কের পরিচালককে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে।” ফ্রান্স ও মানবাধিকার সংগঠনগুলি সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের নিন্দা করেছে। প্রেস অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইথআউট বর্ডার্স (আরএসএফ) এই ফাঁসির নিন্দা জানিয়েছে।এক টুইটে ঐ দলের পক্ষ থেকে লেখা হয়, “আরএসএফ ইরানের বিচারের এই নতুন অপরাধে ক্ষোভ প্রকাশ করছে এবং মনে করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ এই ফাঁসির মূল পরিকল্পনাকারী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে তারা ইরানের এই পদক্ষেপে “হতবাক এবং আতঙ্কিত”। এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে, “আমরা জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক নির্যাতনের হাতিয়ার হিসাবে মৃত্যুদণ্ডের ক্রমবর্ধমান ব্যবহার বন্ধ করার জন্য ইরানের কর্তৃপক্ষের ওপর চাপ দেওয়ার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি। একজন সংস্কারপন্থী শিয়া ধর্মীয় আলেমের পুত্র জাম ইরান থেকে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নেয়।
বিডিনিউজ ইউরোপ /১৩ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ