• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জনবসতি এলাকার নিকটে ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিসের বনাঞ্চল

কামরুজ্জামান ভূইয়া ডালিম কূটনৈতিক বিশ্লেষক, গ্রিস
আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

প্রতি বছরের ন্যায় ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিসের বনাঞ্চল । এথেন্সের বসতি এলাকার নিকটবর্তী দাবানল ছড়িয়ে পড়ার কারণে গ্রিক প্রশাসন তথা জনগণ অত্যন্ত বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। গ্রিসের স্থানীয় গণমাধ্যম জানায়, রোববার রাজধানী এথেন্সের উত্তর-পূর্বের দুটি বনাঞ্চলে শুরু হয় দাবানল। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত বেগে চারিদিকে ছড়িয়ে পড়েছে বলে সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন।

শুধুমাত্র বার্নভাসেই অঞ্চলে পুড়ে গেছে প্রায় ১০০ কিলোমিটার বণাঞ্চল। এদিকে গ্রিক পুলিশ প্রশাসন অসমর্থ্য এবং বৈবৃদ্ধ নাগরিকদেরকে বিভিন্ন কৌশলে মৃত্যুর ঝুঁকি এড়ানোর জন্য নিরাপদ স্থানে স্থানান্তরের যথেষ্ট ব্যগ পেতে পেয়েছে। সেখানকার বেশ কিছু জায়গায় আগুনের শিখা ২৫ মিটার উচ্চতায় পৌঁছেছে বলে জানায় স্থানীয় দমকল বাহিনী। আগুনের তীব্রতা বেড়ে যাওয়া ইতোমধ্যে এথেন্সেও ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া। দাবানলে ক্ষতিগ্রস্ত দুটি বনাঞ্চল থেকে ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে শত শত বাসিন্দাকে। সাময়িকভাবে বন্ধ রাখা রয়েছে পর্যটন কেন্দ্রগুলো। কর্তৃপক্ষ জানায়, অঞ্চলগুলোতে আগামী দুইদিনের জন্য জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারশত কর্মী। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকটি বিমান এবং হেলিকপ্টার। এদিকে,

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়েছে দাবানল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরাগন অঞ্চল।

bdnewseu/13August/ZI/greekfire


আরো বিভন্ন ধরণের নিউজ