• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সোমবার সৌদি আরবে তেল ট্যাংকারে হামলা

কামরুজ্জামান ডালিম ভুঁইয়া ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

এবার সৌদি আরবে তেল ট্যাংকারে হামলা

এর আগেও সৌদির বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে

ফের সৌদি আরবে হামলার ঘটনা ঘটেছে। এবারে দেশটির বন্দর শহর জেদ্দায় সিঙ্গাপুর পতাকাবাহী এক তেল ট্যাংকারের ওপর হামলা চালানো হয়েছে।

সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, শিপিং কোম্পানি হাফনিয়া জানিয়েছে ওই জাহাজে থাকা ২২ জন নাবিককে কোন ধরণের জখম ছাড়াই উদ্ধার করা হয়েছে।

তবে কোম্পানিটি জানিয়েছে, জাহাজের যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে কিছু তেল বের হয়ে গেছে। ওই জাহাজে ৬০ হাজার টন পেট্রল ছিল বলে জানা যায়।

হাফনিয়া তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ১২ টা ৪০ মিনিটে জেদ্দা ছাড়ার সময় অজ্ঞাত স্থান থেকে হামলার শিকার হয় বিডব্লিউ রাইন জাহাজটি। এতে জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে।

এই হামলার দায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি বলে প্রতিবেনে বলা হয়েছে।

এছাড়া সৌদি আরবের পক্ষ থেকে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা, এনডিটিভি
বিডিনিউজ ইউরোপ /১৫ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ