• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মসজিদে নববী ও কাবা শরীফে নতুন ইমাম নিয়োগ

আমান উল্লাহ, সৌদি আরব
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মসজিদে নববী ও কাবা শরীফে নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে জানিয়েছেন সৌদি আরবের সরকারের গেজেট প্রকাশের মাধ্যমে।ইসলামের পবিত্র দুই মসজিদ ‘মসজিদুল হারাম’ ও ‘মসজিদে নববী’র নতুন ইমাম-খতিব নিয়োগ দেওয়া হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ অক্টোবর) সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মক্কা ও মদিনার এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস এ নিয়োগের ঘোষণা দেন।

মসজিদুল হারামের নতুন ইমাম হয়েছেন শায়খ ড. বদর আত-তুর্কী ও শায়খ ড. ওয়ালিদ আশ শামসান এই দুই আলেম গত রমজানে স্বাগত ইমাম হিসেবে মসজিদুল হারামে দায়িত্ব পালন করেছেন।

মসজিদে নববীর নতুন ইমাম হয়েছেন শায়খ ড. মুহাম্মদ আল-বুরহাজি ও শায়খ ড. আবদুল্লাহ আল-কারাফী।তারাও গত রমজানে স্বাগত ইমাম হিসেবে মসজিদে নববীতে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বিশেষ যোগ্যতার প্রতি খেয়াল রেখে কাবা শরিফ ও মসজিদে নববিতে ইমাম নিয়োগ দেওয়া হয়। পবিত্র এই দুই পবিত্র মসজিদের ইমাম ও খতিবদের বিশেষ সম্মানের চোখে দেখা হয়।

বেশ কয়েকজন ইমাম ও খতিব দিয়ে মসজিদুল হারাম ও মসজিদে নববীর নামাজ ও অন্যান্য ইবাদত কার্যক্রম পরিচালনা করা হয়। তারা হারামাইন শরিফাইনের পরিচা লনা পর্ষদের শিডিউল অনুযায়ী জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করেন।

মসজিদে হারামের বর্তমান খতিবরা হলেন – শায়খ সালেহ বিন হুমাইদ, শায়খ আব্দুর রহমান সুদাইস, শায়খ উসামা খাইয়াত, শায়খ মাহের মুআইকিলি, শায়খ ফয়সাল গাজ্জাবি, শায়খ বান্দার বালিলা, শায়খ আবদুল্লাহ জুহানি ও শায়খ ইয়াসির দাওসারি।

মসজিদে নববির খতিবরা হলেন – শায়খ আলী হুজাইফি, শায়খ হুসাইন আলে শায়খ, শায়খ আব্দুল বারী ছুবাইতি, শায়খ আব্দুল মুহসিন কাসিম, শায়খ আব্দুল্লাহ বুআইজান, শায়খ সালাহ আল-বুদাইর, শায়খ আহমাদ বিন তালেব হামিদ, শায়খ আহমাদ বিন আলী হুজাইফি ও শায়খ খালেদ মুহান্না।

এসব খতিব ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।সূত্র: হারামাইন শরিফাইন

bdnewseu/3 October/ZI/Religion


আরো বিভন্ন ধরণের নিউজ