• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটকের শত শত কর্মী ছাঁটাই

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটকের শতশত কর্মী ছাঁটাই।বর্তমান সময়ে বিশ্বের জনপ্রিয় ভিডিও কন্টেন্ট শেয়ারিং সাইট টিকটক তার বিভিন্ন শাখা থেকে শত শত কর্মী ছাঁটাই করছে। এই কর্মীদের অধিকাংশই এই সাইটটির কন্টেন্ট মডারেশন বিভাগের কর্মী।বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ছাঁটাই হয়েছে টিকটকের মালয়েশিয়া বিভাগ থেকে। মালয়েশিয়ার বিভিন্ন কার্যালয় থেকে এ পর্যন্ত প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এছাড়া অন্যান্য দেশে টিকটকের শাখা কার্যালয়গুলো থেকেও কর্মী ছাঁটাই চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম বা ভিডিও কন্টেন্ট শেয়ারিং সাইটগুলোর খুবই গুরুত্বপূর্ণ বিভাগ কন্টেন্ট মডারেশন। এই বিভাগের কর্মীদের মূল কাজ হলো কোনো কন্টেন্ট এলে সেটি প্রতিষ্ঠানের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না— তা যাচাই করা। যদি প্রতিষ্ঠানের নীতির সঙ্গে কন্টেন্টটি সঙ্গতিপূর্ণ হয়, তাহলে সেটি আপলোডের জন্য সবুজ সংকেত দেয় কন্টেন্ট মডারেশন বিভাগ। যদি সঙ্গতিপূর্ণ না হয়, সেক্ষেত্রে সেটি আপলোড করা হয় না।

টিকটকের মালিক প্রতিষ্ঠান চীনা কোম্পানি বাইটড্যান্স জানিয়েছে, টিকটকের কন্টেন্ট মডারেশন বিভাগের অপারেশন বা যাবতীয় কার্যক্রম কৃত্রিম বুদ্ধিমত্তার (এ আই) মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এ কারণেই ছাঁটাই করা হচ্ছে এ বিভাগের কর্মীদের।

টিকটকের কন্টেন্ট মডারেশন বিভাগে যে এই প্রথম এ আই আনা হচ্ছে— এমন নয়। এতদিন পর্যন্ত এ আই এবং মানবকর্মীর সমন্বয়ে চলেছে টিকটকের এ বিভাগটি। তবে এবার বাইটড্যান্স পুরোা কন্টেন্ট মডারেশন বিভাগকে এআই নির্ভর করে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

টিকটকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গ রাজ্যের কালভার শহরে। এর বাইরে বিশ্বের ২০০টি শহরে শাখা কার্যালয় রয়েছে টিকটকের। এই সাইটটির মোট কর্মীর সংখ্যা ১ লাখ ১০ হাজারেরও বেশি।

bdnewseu/13October/ZI/TikTok


আরো বিভন্ন ধরণের নিউজ