• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্পেনের বালিয়ারিক থেকে ৬৪১ অনিয়মিত অভিবাসী উদ্ধার

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

স্পেনের বালিয়ারিক থেকে ৬৪১ অনিয়মিত অভিবাসী উদ্ধার। চার দিনে ৬৪১ জন অনিয়মিত অভিবাসী সমুদ্র পথে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে পৌঁছেছেন বলে জানি য়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।সোমবার (৪ নভে ম্বর) থেকে বৃহস্পতিবার (৭ নভেম্বর)পর্যন্ত চার দিনে অনিয়মিত উপায়ে আসা ৬৪১ অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের গার্ডিয়া সিভিল এবং উপকূলরক্ষীরা৷ অভিবাসীদের মধ্যে একজন সাব-সাহারা আফ্রিকা থেকে এবং বাকিদের সবাই মাগরেব অঞ্চল থেকে এসেছেন৷অভিবাসীদের চাপ মোকাবিলায় স্পেনের অন্য অঞ্চল থেকে এই দ্বীপপুঞ্জে আশ্রয়প্রার্থীদের স্থানান্তর বাতিল করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ বান জানিয়েছে কর্তৃপক্ষ৷ সোমবার প্রথম অভি যানে ২৭ জন, মঙ্গলবার দ্বিতীয় অভিযানে ২১৮ জন এবং বুধবার তৃতীয় অভিযানে ১৭১ জনকে বালিয়ারিক দ্বীপপুঞ্জের ফরমেন্তেরা, ম্যালোর্কা, ইবিজা এবং ক্যাব্রেরার উপকূল থেকে উদ্ধার করা হয়৷

চলতি বছরের আগস্টে এই দ্বীপপুঞ্জটিতে আসা নৌকার সংখ্যা ইতিমধ্যে গত বছরের পুরো সময়ের পরিসংখ্যা নেরকে ছাড়িয়ে গেছে৷ ২০২৩ সালে পুরো বছর মিলিয়ে দুই হাজার ১৯৪ জন অনিয়মিত অভিবাসী দ্বীপপুঞ্জে এসেছিলেন৷ চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ভূমধ্য সাগর পাড়ি দিয়ে বালিয়ারিক দ্বীপপুঞ্জে এসেছে চার হাজার ৪০০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসী৷

এমন অবস্থায় স্পেনের অন্যান্য অঞ্চল থেকে অভিবা সীদের এখানে স্থানান্তর করা বন্ধে কেন্দ্রীয় সরকা রকে চাপ দিয়ে আসছে দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ৷ বালিয়া রিক দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে আঞ্চলিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

দ্বীপপুঞ্জের সরকারি প্রতিনিধি আলফোনসো রদ্রিগেজ বলেন, নতুন আগতদের অভ্যর্থনা পরিচালনার জন্য আমাদের অন্যান্য অঞ্চল থেকে আরো সমর্থন প্রয়োজন৷ আমরা চাই স্থানীয় কর্তৃপক্ষ নিজ ইচ্ছায় অভিবাসী স্থানান্তরে অংশ নিক কিন্তু জোরপূর্বক না। কারণ আমরা চাই না, অপ্রাপ্তবয়স্কদের থাকার স্থান নিয়ে অনুসন্ধান প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হোক৷

স্পেনে ক্যানারি দ্বীপপুঞ্জের তুলনায় বালিয়ারিক রুটটি জনপ্রিয় না। তবে অনেক আলজেরীয় উন্নত জীবনের আশায় এখনও এই রুটে যাত্রা করছেন। এছাড়া কিছু মরক্কো, সিরীয় এভং সাব-সাহারা আফ্রিকার অভিবাসীরা আলজেরিয়ার বিভিন্ন উপকূল থেকে বালিয়ারিকের দিকে যাত্রা করেন।

স্প্যনিশ এনজিও ক্যামিনান্দো ফ্রন্তেরাসের মতে, ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে আলজেরিয়া থেকে বালিয়ারিকে পৌঁছাতে গিয়ে সমুদ্রে মারা গেছেন ১৭৫ জন অভিবাসী৷

bdnewseu/9November/ZI/Spain


আরো বিভন্ন ধরণের নিউজ