• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আসছে জনপ্রিয় সংগীতশিল্পী লুপর্ণা মূৎসূর্দ্দী লোপার নতুন মিউজিক ভিডিও

আরব আমিরাত প্রতিনিধি
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

আসছে জনপ্রিয় সংগীতশিল্পী লুপর্ণা মূৎসূর্দ্দী লোপার নতুন মিউজিক ভিডিও

আশ্বিনী পূর্ণিমার অপর নাম প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা দিবসে ভিক্ষুদের বিনয় কর্মের মাধ্যমে ত্রৈমাসিক বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটে। এরপর শুরু হয় দানোত্তম শুভ কঠিন চীবর দান। প্রবারণা শব্দের অর্থ হলো আশার তৃপ্তি, অভিলাষ পূরণ। অন্য অর্থে অকুশল ও পাপকে বারণ, কুশল ও মঙ্গলকে বরণ এবং বর্ষাবাসের পরিসমাপ্তি বোঝায়।

এই পরম পবিত্র প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান নিয়ে এবার দুইটি ধর্মীয় গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন চট্টগ্রামের অন্যতম লালনশিল্পী লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা। উভয় গানের মধ্যে একটি গানের কথা ও সুর করেছেন উপবান বড়ুয়া এবং অপরটির কথা ও সুর করেছেন বড়ুয়া সীমান্ত । দুইটি গানেরই সংগীত পরিচালনায় ছিলেন নিখিলেশ বড়ুয়া, চিত্রগ্রহণ করেন ফয়েজ আহমেদ, সম্পাদনায় ছিলেন আরিফুল ইসলাম শাওন এবং শিল্প নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন বড়ুয়া সীমান্ত এবং জনি বড়ুয়া। এশিয়ার তীর্থস্হান খ্যাত মহামুনি পাহাড়তলীর বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভিডিও ধারণ করা হয়। খুব শীঘ্রই মিউজিক ভিডিওগুলো লুপর্ণা মূৎসূ্দ্দী লোপার, অফিসার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

বিডিনিউজ ইউরোপ /৪ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ