• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জার্মানিতে আগামী ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন

Kabir Ahmed International desk bdneu
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

জার্মানিতে আগামী ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন ৷দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জার্মানির বড় রাজনৈতিক দলগুলো আগাম নির্বাচনের তারিখের বিষয়ে একমত হয়েছে৷মঙ্গলবার (১২ নভেম্বর) জার্মানির বিভিন্ন গণমাধ্যম এতথ্য জানায়। উল্লেখ্য যে,সপ্তাহে ভেঙে যায় চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট৷জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে (DW) জানায়,জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা ডিপিএ এবং এএফপিকে জানিয়েছে জার্মানির সংসদের কয়েকটি সূত্র৷নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, আগাম নির্বাচনের বিষয়ে চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি এবং বিরোধী খ্রিস্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে৷ ওই প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে৷

তার আগে গত সপ্তাহে শলৎসের জোট সরকারে ভাঙন দেখা দেয়৷ জোটে থাকা এফডিপির সাংসদ ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বহিস্কার করেন চ্যান্সেলর ওলাফ শলৎস৷ এর প্রেক্ষিতে জোটের মধ্যে মত বিরোধ তৈরি হয়৷ আর জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেয় এফডিপি৷ এই পরিস্থিতে ১৬ ডিসেম্বরে আস্থা ভোট অনুষ্ঠিত হবে৷ তবে ভাঙনের পর সংখ্যালঘু হয়ে পড়া শলৎস সরকার ভোটে আস্থা অর্জনে ব্যর্থ হবেন বলে মনে করা হচ্ছে৷

জার্মানিতে সবশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর৷ নির্বাচনের পর শলৎসের এসপিডি দল চার বছরের জন্য জোট সরকার গঠন করে৷ জোট সরকারের অংশ হয় সবুজ দল এবং ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি এফডিপি৷ কিন্তু মতপার্থক্যের জেরে তিন বছরের মাথায় জোট সরকারে ভাঙন দেখা দেয়৷

bdnewseu/13November/ZI/german


আরো বিভন্ন ধরণের নিউজ