• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনায় ভারতীয় দূতাবাসের সামনে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক ইকোনোমিস্ট
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

ভিয়েনায় ভারতীয় দূতাবাসের সামনে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত।ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশি সহকারি হাই কমিশনে হামলার প্রতিবাদে বাংলাদেশ অস্ট্রিয়া এসোসিয়েশন এই বিক্ষোভ ও প্রতিবাদের আয়োজন করে।

বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের কার্লসপ্লাটসের অপেরা হাউসের সন্নিকটে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে আগরতলায় উগ্র হিন্দু নাগরিকদের দ্বারা বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা ও ভান্গচুরের প্রতিবাদে অস্ট্রিয়া প্রবাসী বাংলা দেশিদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ অস্ট্রিয়া এসোসিয়েশন সকাল ১১টা থেকে কয়েক ঘন্টার এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। ভিয়েনা রাজ্য পুলিশের অনুমতি নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা ব্যানার, পোস্টার, এবং প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ শেষে বাংলাদেশ অস্ট্রিয়া এসোসিয়েশন (সমিতি) সভাপতি সালমান কবির সোহাগ এবং সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব জনাব নাজমুল আরেফিন রিকো, ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বাংলাদেশি দূতাবাসে হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারত সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা ঐক্যমতে পৌঁছান যে, বাংলাদেশের সম্মান ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ড মোকাবেলায় বাংলাদেশ তার সকল শক্তি প্রয়োগ করবে।

এই প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসা এবং জাতীয় মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
Economist/14December/ZI/Politics

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ