• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

Kabir Ahmed Diplomatic Correspondents, Economist
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত।রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। দেশটির রাজধানী মস্কোতে এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান তিনি।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। নিহত ইগর কিরিলোভ ছিলেন রাশিয়ান সেনাবাহিনীর রেডিওলজি ক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে,বৈদ্যুতিক স্কুটারের মধ্যে লুকানো বোমার বিস্ফোরণে মস্কোতে পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত হয়েছেন। মঙ্গলবার রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে নিহত হন তিনি।

তদন্ত কমিটি আরও বলেছে,এই হামলায় “রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী নিহত হয়েছেন।”

আল জাজিরার সংবাদদাতা মারিয়া শাপোভালোভা মস্কো থেকে আরও জানিয়েছেন, যে এলাকায় হামলা হয়েছে সেখানে নজরদারি ক্যামেরার অভাব রয়েছে বলে বাসি ন্দারা জানিয়েছেন। তিনি বলেন, “যেখানে বিস্ফোরণ ঘটেছে … সেখানে ভিডিওর মাধ্যমে সাধারণ নজরদারির অভাব সম্পর্কে বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছিলেন আবাসিক কমপ্লেক্সের বাসিন্দারা। ফ্ল্যাটের ওই ব্লকে কী ঘটছে সেটিও ক্যামেরায় রেকর্ড হয়নি।”

এদিকে রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা বেশ কিছু ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ছিন্নভিন্ন প্রবেশদ্বার এবং রক্তমাখা তুষারের মধ্যে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

Economist/17December/ZI/Rassia


আরো বিভন্ন ধরণের নিউজ