• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বরিশালে প্রিপেইড মিটার স্থাপন বন্ধদের ৩ দফা দাবিতে- সংবাদ সম্মেলন

Tanzil Hossain, Borishal
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বরিশালে প্রিপেইড মিটার স্পপন বন্ধদের ৩ দফা দাবিতে- সংবাদ সম্মেলন।জনভোগান্তি, হয়রানি ও প্রতারণার প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও বিদ্যুৎ বিল থেকে শুভঙ্করের ডিমান্ড চার্জ বাতিল সহ ৩ দফা দাবিতে বরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত অদ্য ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু এ ছাড়াও বক্তব্য রাখেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব)’র বরিশাল জেলার সাধারণ সম্পাদক রঞ্জিত দত্ত, বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের সদস্য রুবিনা ইয়াসমিন, ইয়াসমিন সুলতানা, মারুফ আহমেদ, লিটন খান ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবসহ প্রমূখ।

বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের তিন দফা দাবি
১. ভোগান্তি, হয়রানি ও প্রতারণার প্রিপেইড মিটার স্থাপন বন্ধ।
২. বিদ্যুৎ বিল থেকে ডিমান্ড চার্জ বাতিল।
৩. বিদ্যুৎ বিলের মূল্য সকল স্লাব একই রেটে আনতে হবে।

সংবাদ সম্মেলনে আগামী ২ জানুয়ারি সকাল ১০ টায় টাউন হল চত্বরে জমায়েত ও ডিসির মাধ্যমে বিদ্যুৎ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষনা করা হয়।

Economist/26December/ZI/borishal


আরো বিভন্ন ধরণের নিউজ