• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে বৈদেশিক বিনিয়োগ আশ্বাস বাড়ছে

Kabir Ahmed Diplomatic Correspondents at Economist
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে বৈদেশিকবিনি  য়োগ আশ্বাস বাড়ছে।ইতিমধ্যেই পাশ্চাত্যের অনেক বিনিয়োগকারী ছাড়াও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আমিরাতের দুই শীর্ষ কোম্পা নি।মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যা পক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আবুধাবি পোর্টস গ্রু পের (এডিপি জি) সিইও আহমেদ ইব্রাহিম আল মুতা ওয়া এবং মাস দারের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চ লের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আলমাধ লুম আলসুওয়াইদি সাক্ষাৎ করে এসব বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন।

এছাড়াও বাংলাদেশের বন্দর উন্নয়ন, ব্যবস্থাপনা ও লজি স্টিকস এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুই শীর্ষস্থানীয় কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার।

এই সময় বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। আপনারা আপনাদের টিম নিয়ে আসুন এবং যতগুলো কারখানা স্থাপন করতে চান, করুন।

বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আবুধাবি পোর্টস গ্রুপ সংযুক্ত আরব আমিরাতের চতুর্থ লজিস্টিক প্রতিষ্ঠান, যারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে। মূলত তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে প্রস্তাবিত তিনটি বে টার্মিনালের মধ্যে একটি উন্নয়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করবে।

উল্লেখ্য যে, এর আগে, ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের এপি মোলার মেয়ারস্ক এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালও একই রকম আগ্রহ প্রকাশ করে।

আবুধাবি পোর্টস গ্রুপের (এডিপিজি) সিইও আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া বাংলাদেশি কৃর্তপক্ষের উষ্ণ মনোভাবের প্রশংসা করে বলেন, আমাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরগুলোর জাহাজ চলাচল বৃদ্ধি করতে সহায়ক হবে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান মাসদার ২৫০ মেগাওয়াট সোলার পাওয়ার প্রকল্প স্থাপনের জন্য উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

মাসদারের আঞ্চলিক বিনিয়োগ প্রধান ফাতিমা আলমা ধলুম আলসুওয়াইদি বলেন, বাংলাদেশে নতুন ধারণা প্রদর্শনের ক্ষেত্রে আমরা অনেক বেশি সহায়ক।সাক্ষাৎ কালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহুমৌদি, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এ সময় দুবাই শাসকের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ফেব্রুয়ারিতে আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন আবদুল্লাহ আলী আলহুমৌদি।
Economist/30January/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ