• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালির মানতোভায় স্থায়ীভাবে কনস্যুলেট‌‌ সেবা অফিস চান‌ প্রবাসীরা, ২’দিনে আট শতাধিক প্রবাসীর সেবা গ্রহণ

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি ,, ইতালি
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ইতালির মানতোভায় স্থায়ীভাবে কনস্যুলেট‌‌ সেবা অফিস চান‌ প্রবাসীরা, ২’দিনে আট শতাধিক প্রবাসীর সেবা গ্রহণ। ইতালির মানতোভায় দুইদিনব্যাপী বাংলাদেশ কনস্যুলেট মিলান এর আয়োজনে আল মিনা মসজিদের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় দূতাবাস সেবা সম্পন্ন হয়েছে। দূতাবাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালি মানতোভায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুইদিনে প্রায় আট শতাধিক প্রবাসী এই অস্থায়ী ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেছেন। এই ক্যাম্প থেকে প্রবাসীদের জন্য ই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট নবায়ন, ফ্যামিলি সার্টিফিকেট,নো ভিসা সহ ওয়েজ অনার্স কল্যান বোর্ডের সদস্য সেবা প্রদান করা হয়।

মিলান কনস্যুলেট এর কনসাল তাজুল ইসলাম শ্রম কনসাল সাব্বির আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতায় এই ক্যাম্প থেকে প্রবাসীরা সেবা গ্রহণ করতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতে যেন মানতোভায় এই দূতাবাস সেবা অব্যাহত থাকে সেই অনুরোধ করেন।

আল মিয়া মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন সহ মসজিদ কমিটির সকলের সার্বিক ব্যবস্থাপনায় দূতাবাস ক্যাম্পে বাংলাদেশী কমিউনিটির সহযোগিতা দূতাবাস সেবায় সেবা পরিদর্শন করেন স্থানীয় মানতোভা শহরের প্রেসিডেন্ট সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।

মিলান কনস্যুলেট এর সকল কর্মকর্তাদের সুন্দর সেবার মধ্য দিয়ে দুই দিনে প্রবাসীরা দূতাবাস সেবা গ্রহণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বন্ধের দিনে এমন আয়োজনে দূতাবাসের ভূয়োসি প্রশংসা করেন প্রবাসীরা।
Economist/2February/ZI/italy


আরো বিভন্ন ধরণের নিউজ