• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশে গণহত্যার দ্রুত বিচার চায় ছাত্র ফেডারেশন

গোলাম মোস্তফা , রাজনৈতিক বিশ্লেষক
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশে গণহত্যার দ্রুত বিচার চায় ছাত্র ফেডারেশন।দ্রুততম সময়ের মধ্যে গণহত্যার সাথে জড়িতদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ছাত্র ফেডারেশন এক বিক্ষোভ আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হকের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভা পতি আল-আমিন রহমান।

সমাবেশে বক্তারা বলেন, “স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে এদেশের ছাত্র-জনতা জীবন দিয়েছেন কিন্তু রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছিলো তা রাজনৈতিক দলগুলো যথাযথভাবে পালন করে নি। ‘২৪ এর অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা যেনো বাস্তবায়ন হয় সেজন্য আমাদের সচেষ্ট থাকতে হবে।”

সভাপতির বক্তব্যে আরমানুল হক বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে এদেশের মানুষের ওপর গণহত্যা চাপিয়ে দিয়েছে কিন্তু পতনের ৬ মাস পরেও সরকার গণহত্যার সাথে সাথে প্রত্যক্ষভাবে জড়িতরা ধরা ছোয়ার বাইরে রয়েছে! আমরা অবিলম্বে গণহত্যার সাথে জড়িতদের বিচারে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানাই।”

আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, বিকেল ৩ টায় স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামান, কেন্দ্রীয় সদস্য জিন্নাত আরা সুমু, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল আমীন রহমান ও সাধারণ সম্পাদক নুসরাত হক, ঢাবি শাখার সম্পাদক সাকিবুর রনি, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক সীমা আক্তারসহ নেতৃবৃন্দ।

Economist/15February/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ