• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দীর্ঘ ৯ মাস পর সুনিতা উইলিয়াম পৃথিবীতে ফিরে আসবে বলে জানিয়েছেন নাসা

International Online desk the Economist
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

দীর্ঘ ৯ মাস পর মার্কিন নভোচারী সুনিতা উইলিয়াম পৃথিবীতে ফিরে আসবে বলে জানিয়েছেন নাসা।আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা সুনীতা উই লিয়াম ও তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর আগামীকাল মঙ্গল বার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন বলে জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। তাঁদের নিয়ে আসতে আইএসএসে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান বার্তা সংস্থা এএফপি আজ সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

মার্কিন গবেষণা সংস্থা নাসা বলেছে, যুক্তরাষ্ট্রের ফ্লরিডার উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিটে তাঁরা নামবেন। বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টা হতে পারে।

এক বিবৃতিতে নাসা জানিয়েছে, সুনীতা উইলিয়ামদের অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করবে নাসা। সরাসরি সম্প্রচারের প্রক্রিয়াটি সোমবার থেকেই শুরু হতে পারে। নাসার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাসার পেজে তা দেখানো হবে।

সুনীতা উইলিয়ামদের ফেরাতে গতকাল রোববার মহাকাশ স্টেশনে পৌঁছায়। ওই মহাকাশযানে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। তাঁরা হলেন, নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

গত বছরের জুনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়াম ও বুচ। আট দিন পরই তাদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাঁরা আটকে পড়েন। তাঁরা যে বোয়িং স্টারলাইনারে চেপে মহাকাশে গিয়েছিলেন, সেটিতে ত্রুটি ধরা পড়ে।

পরে নাসা জানায়, ত্রুটিপূর্ণ যানে তাঁদের ফেরাটা ঝুঁকিপূর্ণ, তাই মহাকাশযানটি খালি অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আসা হয়েছে। তখন থেকে মহাকাশেই আটকা পড়ে আছেন সুনীতা ও বুচ।তথ্য সূত্রে – ইন্ডিপেন্ডেন্ট টিভি

Economist/17March/ZI/Science


আরো বিভন্ন ধরণের নিউজ