• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জামালপুরে জামাত নেতার ভাতিজার চাঁদাবাজিতে অতিষ্ট জনগণ

জামালপুর থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

জামালপুরে জামাত নেতার ভাতিজার চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ।জামালপুরের মেলান্দহে চাঁদা দিতে অস্বীকার করায় স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। গত কাল সন্ধ্যায় এ ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা সামিউল হক ফারুকীর ভাতিজা সাজ্জাদ হোসেন সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফারুকী জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জামা লপুরের ইসলামপুর আসনের মনোনয়ন প্রত্যাশী

এই ঘটনায় ভুক্তভোগী মো. রেজাউল করিম (৪২) মেলান্দহ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। তিনি স্থানীয় পর্যায়ে ধান, পাট ও মাছের ব্যবসা করেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, রেজাউল দীর্ঘদিন ধরে একটি খাস জমিতে চাষাবাদ করেন। সম্প্রতি তিনতিলা গ্রামের মহালক্ষ্মী হাট সংলগ্ন ওই জমি নিয়ে তাকে হুমকি দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, জামায়াত নেতার ভাতিজা সাজ্জাদ হোসেন সাকিব (৩৫) ও মনির হোসেন জুয়েল (৩৫) তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রতি সপ্তাহে টাকা দিতে চাপ দেয়।

গতকাল সন্ধ্যায় রেজাউল চাঁদা দিতে অস্বীকার করলে সাজ্জাদ ও তার সহযোগীরা তার ওপর হামলা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জামায়াত নেতার ভাতিজা সাজ্জাদ দীর্ঘদিন ধরে টাকা চেয়ে আমাকে চাপ দিচ্ছিল। টাকা না দেওয়ায় তারা আমাকে মারধর করে।’

জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ্দুজ্জামান বলেন, ‘মামলাটি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Economist/19March/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ