• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তুরস্কে একদিনে সাতবার ভুমিকম্প ,আতঙ্কিত জনগণ

তুরস্ক থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

তুরস্ক:রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্কের ইস্তাম্বুল। আজ বুধবার এই ভূমিকম্প ছাড়াও তুরস্ক আরও ছয়বার কেঁপেছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এএফএডি বলছে, আজ মোট সাতটি ভূমিকম্প হয়েছে। তবে এতে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তুরস্কের স্থানীয় সময় দুপুরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ইস্তাম্বুল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পশ্চিমে সিলিভ্রি, যার গভীরতা ছিল ৬ দশমিক ৯২ কিলোমিটার (৪.৩ মাইল)।

দুই বছর আগেও এখানে ভূমিকম্প হয়। ওই সময় এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। তাতে হাসপাতাল ও অনেক বিদ্যালয় ভবনের ক্ষতি হয়।

এবার রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূমিকম্প ছাড়াও ৬.২, ৩.৯, ৫.৯. ৪.৪. ৪.৮, ৪.৫ ও ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দুর্যোগ বিষয়ক সংস্থা এএফএডি বলছে, মারমারা সাগরের সিলিভ্রির উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্পের পর, একের পর এক আফটারশক অনুভূত হচ্ছে।

অনেকের কাছে আজকের ভূমিকম্প অতীতের মর্মান্তিক ঘটনাগুলোর স্মৃতি জাগিয়ে তুলেছে। সম্প্রতি দক্ষিণ তুরস্কে জোড়া ভূমিকম্পে প্রায় ৫৫ হাজার মানুষ মারা গিয়েছিল এবং ১৯৯৯ সালের ইজমিট ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ মারা যায়।

Economist/24April/ZI/Turkey


আরো বিভন্ন ধরণের নিউজ