• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জাপান আ.লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানের মায়ের ২য় মৃত্যু বার্ষিকী

নাসিম আহমেদ রিয়াদ নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

জাপান আ.লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানের মায়ের ২য় মৃত্যু বার্ষিকী

জাপান আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জে বি ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানের মাতা খায়রুন নেসার ২য় মৃত্যু বার্ষিকী আজ ০৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

২০১৯ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুর কচুয়া নিজ বাসভবন জাপানী বাড়ি তে ব্রেন স্ট্রোক করেন তিনি। তারপর দাউকান্দি গৌরিপুর হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা প্রশান্তি প্রাইভেট হাসপাতালে রেফার করা হয় । সেখানে লাইফ সাপোর্টে থেকে দুই দিন চিকিৎসাধীন আবস্থায় থেকে ৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। খায়রুন নেসার মৃত্যুকালে ছেলে নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ হতে আগামী ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন ব্যাপী কোরআন খতম ও মসজিদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে সকলকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন তাঁর প্রিয় পুত্র জাপান আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জে বি ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান।

তিনি জানান, সকলে যেন আমার আত্মার মাগফেরাত কামনায় দোয়াতে অংশ নেন কারণ মৃত্যুর পর জানাযাতে সকল স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান আরও বলেন, আজকের এ দিন আমার সবচেয়ে কষ্টের দিন। পৃথিবীর শ্রেষ্ঠ আপনজন ‘মা’ হারানোর দিন আজ। আমার জীবনের প্রতিটি অধ্যায়ে যিনি ছিলেন অপরিহার্য সেই ‘মা’ আজ নেই। আমার সকল কাজের প্রেরণা ও উৎসাহ জোগাতেন যিনি এবং আমি যে কোনো কাজে বের হওয়ার আগে যাকে সালাম করে দোয়া নিয়ে বের হতাম, সেই মায়ের মুখ দেখি না গত দু বছর ধরে। ০৪ জানুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। পৃথিবীতে সকল মা সকল সন্তানের সবচেয়ে বেশি আপন ও প্রিয়। মা তো মা-ই…। যারা নিজে না খেয়ে সব সন্তানকে বাঁচিয়ে রাখেন। কিন্তু আমার মা আমার জন্য তার চেয়েও অনেক বেশি করেছেন।
বিডিনিউজ ইউরোপ /৩ ফেব্রুয়ারি/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ