• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোমস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি
আপডেট : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

রোমস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন সম্পন্ন

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য রোমস্থ বাংলাদেশ দূতাবাস দুইদিনব্যাপী কর্মসূচীর আয়োজন করেছে। এ উপলক্ষে আজ ২০ ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ০৭ টা ০১ মিনিটে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান দূতাবাসে অবস্থিত শহিদ মিনারে পুস্প্যমাল্য অর্পণ করেন। এ সময়ে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শহিদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণের পরে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে ভাষা শহিদদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আগামীকাল সকাল ৯.৩০ ঘটিকায় জাতীয় পতাকা অর্ধনমিতকরনের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচী শুরু হবে। আলোচনা সভায় বাংলাদেশী ছাড়াও ইতালিয়ান অতিথিরা অংশগ্রহণ করবেন। এছাড়া বহুভাষাভিত্তিক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের শিল্পীরা অংশগ্রহণ করবে।

ইতালি সরকারের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ-এর কারনে এ বছর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এর কর্মসূচী ডিজিটাল মাধ্যম zoom -এ আয়োজিত হচ্ছে।

বিডিনিউজ ইউরোপ /২১ শে ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ