• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জালালাবাদ এসোসিয়েশন ইতালী নাপোলী শাখার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি
আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

জালালাবাদ এসোসিয়েশন ইতালী নাপোলী শাখার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

জালালাবাদ এসোসিয়েশন ইতালী নাপোলী শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় ৷
করোনাভাইরাস প্রাদুরভাবের মধ্যে সল্প সংখ্যক প্রবাসীদের নিয়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ত করেন নাপোলী শাখার সভাপতি সরফ উদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল খালিক এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও যাদের প্রাণের বিনিময়ে আজ আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি সেসব শহীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সহ সভাপতি গৌছ উদ্দিন, নাপোলী শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুস শুক্কুর আব্দুল্লাহ, সহ সাধারন সম্পাদক জুবের আহমদ জেবলু, সহ সাধারন সম্পাদক হোসেন আহমদ, অর্থ সম্পাদক বুলবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সমাজ কল্যান সম্পাদক মমিন উল্লাহ মামুন, দপ্তর সম্পাদক জাহেদ আহমদ, সাহিত্য সম্পাদক জাফর আহমদ সহ অনেকেই ৷

বক্তারা ইতালী প্রবাসীকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে ভূমিকা রাখার আহ্বান জানান। এবং জালালাবাদ এসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশ অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ঃ দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অনুরোধ করেন।

সভা শেষে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়৷ এবং সধ্য ইতালিতে প্রত্যাবর্তকারী অর্থ সম্পাদক বুলবুল আহমদ ও সহ সাধারন সম্পাদক হোসেন আহমদ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৯মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ