• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

করোনার ছোবল থেকে পশ্চিম বঙ্গের নির্বাচন ও রেহায় পেল না

স্বপন ভূঁইয়া বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

করোনার ছোবল থেকে পশ্চিম বঙ্গের নির্বাচন ও রেহায় পেল না
করোনার কারণে রাজ্যে মিছিল, রোড-শো নিষিদ্ধ করল কমিশন, ছোট সভাতেও বড় কড়াকড়ি।
করোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে নিয়ন্ত্রণ কমিশনের।
করোনা পরিস্থিতিতে রাজ্যে রোড শো এবং মিছিল বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকেই তা কার্যকর।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্যে করোনা পরিস্থিতিতে ভোট প্রক্রিয়া নিয়ে কমিশন গাফিলতি করেছে বলে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট।

নতুন নির্দেশে পদযাত্রা, রোড শো, বাইক মিছিলে নিষেধাজ্ঞার পাশাপাশি জনসভাতেও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। কমিশন জানিয়েছে, সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভা করা যাবে। তবে সেই সভাতেও কঠোর ভাবে মেনে চলতে হবে দূরত্ববিধি। এছাড়া নতুন করে কোনও মিছিল রোড শো-র অনুমতি দেওয়া হবে না। যেগুলির অনুমতি দেওয়া হয়েছে সেগুলিও বাতিল হবে। আর যে সব সভার অনুমতি দেওয়া হয়ে গিয়েছে সেগুলিতেও জমায়েতের ক্ষেত্রে নতুন নির্দেশই মানতে হবে। জানিয়েছে কমিশন।

বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী তাঁর চারটি সভা বাতিল করেন পশ্চিমবঙ্গে। বদলে শুক্রবার বিকেল ৫টায় দিল্লি ভার্চুয়াল সভা করার ঘোষণা করেন তিনি। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর পূর্ব নির্ধারিত সব জনসভা বাতিল করে দেন। নিজের টুইটার হ্যান্ডেল থেকে মমতা ঘোষণা করেন, ‘রাজ্যে এবং দেশে কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে এবং নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমি আমার সমস্ত পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করছি। আগামীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই জনসংযোগ করব আমরা’।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৩এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ