• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইউকে প্রবাসী ১০১ বছরের দবির চাচার ওয়াক উইথ ক্যাম্পেইন ইতালী রোমেও অনুষ্ঠিত হয়েছে

মিনহাজ হোসেন ( ইউরোপ ) ইতালি
আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

ইউকে প্রবাসী ১০১ বছরের দবির চাচার ওয়াক উইথ ক্যাম্পেইন ইতালী রোমেও অনুষ্ঠিত হয়েছে
যুক্তরাজ্য তথা প্রবাসী বাঙালীদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসের উদ্যোগে মানবিক সাহায্যে ফান্ড রেইজিং এ ২৪শে এপ্রিল শনিবার দুপুর ২ ঘটিকায় বিশ্বের বিভিন্ন দেশে সাথে ইতালী প্রবাসীরাও একযোগে ওয়াক উইথ দবির চাচা ক্যাম্পেইন করেছে।
রাজধানী রোমের স্হানীয় একটি পার্কে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে অংশগ্রহণ কারী ইতালী প্রবাসীরা বলেনঃ দবির চাচা এই আর্ত মানবতার উদ্যোগকে প্রবাসে এ যাবত কালের শ্রেষ্ঠ মানবতার কাজ হিসেবে উল্লেখ করেন। এছাড়াও তারা আরো বলেনঃ দবির চাচার এই উদ্যোগ দেখে আগামী প্রজন্ম জানতে পারবে মানবতার সঠিক সংঙ্গা।


এতে অংশ নেওয়ারা দবির চৌধুরীর এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে হাটেন ১০০ মিটার করে। ওয়াক উইথ দবির চাচার সাথে একাত্মতায় ইতালী রোম সহ বিভিন্ন শহরের স্হানগুলোতে মহিলা ও শিশু-কিশোর এবং বাঙালী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ, সাবেক সহ সভাপতি এম ডি মজির উদ্দিন, তনু দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, বৃহত্তর সিলেট যুব সংঘ ইতালী সভাপতি আরমান উদ্দিন স্বপন, সিলেট সিটি ক্লাব ইতালী সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল খান শরিফ, নারী নেত্রী মেহেনাস তাব্বাসুম শেলি, এ ছাড়াও বিবেক শাহা, মোঃ শাকিল, অভিজিত, তিরতো দাস সহ আরো অনেকেই।

এই আয়োজনের জন্য বিশেষ কৃতজ্ঞতায় বাংলা প্রেসক্লাবের ইতালী সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, দৈনিক জন্মভূমি পত্রিকা সম্পাদক বেলাল হোসেনকে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫এপ্রিল/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ